বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের মারধর ও এক ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
হলে হামলা ও সাধারণ ছাত্রীদের মারধরের সময় পরিবর্তন ডটকমের প্রতিবেদককে ফাহমিদা লুবনা নামে একজন ছাত্রী ফোন করে তাদের ওপর ছাত্রলীগ কর্মীদের বর্বর হামলার ভিডিও চিত্র পাঠায়। ওই সময় তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, “এখানে নেটওয়ার্ক খুব সমস্যা ভাইয়া। ওরা কেন এমন করছে? ওরা কাপুরুষ।”
এরপর তার সঙ্গে মোবাইলে আর যোগাযোগ স্থাপন করা যায়নি। অপর এক ভিডিওতে সাদিয়া ফারজানা ডিনা ছাত্রলীগ কর্মীদের হামলার বিবরণ তুলে ধরেন।
এদিকে এশা নামে এক ছাত্রলীগ কর্মী সুফিয়া কামাল হলের একজন যাত্রীর পায়ের রগ কেটে দিয়েছেন। তাকে জরুরী চিকিৎসা দেয়া হচ্ছে। ছাত্রীদের পাঠানো ভিডিও চিত্রে দেখা গেছে, হলের সিঁড়ি ও রুমের মেঝেতে রক্তের ফোঁটা জমে আছে।
এ ঘটনায় হলের ছাত্রীরা ক্ষিপ্ত হলে ওই ছাত্রলীগ নেত্রী রুমের দরজা বন্ধ করে আটক থাকলে তাকে বের করে আনার চেষ্টা করা হয়। ঘটনার সময় হলের আবাসিক শিক্ষক উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও এখনো উত্তেজনা বিরাজ করছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













