ডেস্ক নিউজ : সুপ্রিমকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের প্রিজন ভ্যান ভেঙে তিন নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি কর্মীরা। এসময় পুলিশের অস্ত্রও ভেঙে দিয়েছে তারা।
মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে পুরান ঢাকার বকশিবাজার থেকে খালেদা জিয়ার গাড়ি বহর ফেরার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে পূর্বের মতোই হাইকোর্ট এলাকায় জড়ো হয়েছিল বিএনপি নেতাকর্মীরা। খালেদা জিয়া ফেরার আগেই সুপ্রিমকোর্টের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিল তারা। এসময় তাদের সরে যেতে বললে তারা ইট পাটকেল ছুঁড়তে থাকে। এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক নাসির (৪০), সোহাগ মজুমদার (৩৮) ও মিলন (৩৮) নামের তিনজনকে আটক করে পুলিশ। তাদেরকে প্রিজনভ্যানে রাখা হয়।
তবে এর কিছুক্ষণ পরই ওই পথে খালেদা জিয়ার গাড়ি বহর ফেরার সময় আবারো রাস্তায় চলে আসে নেতা-কর্মীরা। তারা পুলিশ ভ্যানে আটক কর্মীদের ছাড়িয়ে নিতে ভ্যানটি ভাঙচুর করে। পুলিশ এ সময় লাঠি-চার্জ করলে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এতে আহত হয় ৩ পুলিশসহ বেশ কয়েকজন।
এ বিষয়ে শাহবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, হাইকোর্টের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী পাঁচজনকে আটক করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












