সিলেট প্রতিনিধি: সিলেটে তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর বন্দরবাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি ও অপরিচ্ছন্নতার দায়ে এ জরিমানা আদায় করেন।
নগরীতে স্বাদ অ্যান্ড কোং মিষ্টিঘরে রসমালাইয়ের কৌটার নিচে চারটি মেয়াদোত্তীর্ণের তারিখের প্রলেপ বসানো দেখে প্রতিষ্ঠানের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এরপর একই এলাকার সিটিহার্ট ও মুসলিম রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অপরিচ্ছন্নতার কারণে পর্যায়ক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন ও শাহিদুল ইসলাম। তাদের সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












