অগ্রদৃষ্টি ডেস্কঃ সিরিয়ার ইদলিব প্রদেশে একটি বিদ্যালয়ে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে বেশকিছু শিক্ষার্থীসহ অন্তত ২৬ জন বেসামরিক লোকজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সংগঠনটি জানায়, প্রদেশটির হাস গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
সংগঠনটির প্রধান আব্দেল রহমান জানান, রাশিয়ার যুদ্ধ বিমান এ হামলা চালিয়েছে এবং নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।
এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, এটি ভয়ঙ্কর ঘটনা। আমি আশা করি এ ঘটনায় আমরা জড়িত নই।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












