স্পোর্টস ডেস্ক : চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরর্সের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন।
এবারের আসরে দুটি এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তাই দল দুটি এলিমিনেটর বা ফাইনালে খেলার সুযোগ পেলেও পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়া নিয়ে এই সিদ্ধান্তহীনতায় ওয়াটসন।
পাকিস্তানে যাবার বিষয়ে ওয়াটসন বলেন, লিগ পর্বে আমাদের এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। তবে যদি দল প্লে-অফ বা ফাইনালে উঠে তবে পাকিস্তানে খেলতে যাবো কি-না, এই নিয়ে এখনো সিদ্বান্ত নিতে পারিনি। আসলে এমন সিদ্ধান্ত নিয়ে আমি দ্বিধায় রয়েছি।
তবে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে নিবেন বলে জানান এখন পর্যন্ত ৭ ম্যাচে টুর্নামেন্টে সর্বোচ্চ ২৬২ রান সংগ্রহকারী ওয়াটসন।
পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি, অবশ্যই আগামী দুসপ্তাহের ভেতর সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো। তবে পরিবারের সাথে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ তারা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
গত ২২ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় পিএসএলের তৃতীয় আসর। লিগ পর্বের সবগুলো ম্যাচ ও কোয়ালিফায়ারের ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে দুটি এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোর ও করাচিতে। আগামী ২০ ও ২১ মার্চ লাহোরে অনুষ্ঠিত হবে দুটি এলিমিনেটর। করাচিতে ২৫ মার্চ হবে ফাইনাল।
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর ক্রিকেট বিশ্বের বড় কোনো দল এখনো পাকিস্তান সফরে যায়নি। তবে দেশের মাটিতে ক্রিকেট ফেরানোর জন্য নিজের সামর্থ্যের সবটুকুই করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছরেও পিএসএলের ফাইনাল ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজন করেছিলো পিসিবি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












