সাভার থেকে জাকির সিকদার :সাভারে সোমবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রানা প্লাজার সামনে এসে শেষ হয়। এ সময় আনন্দ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দি আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার গ্রহণের মাধ্যমে দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে সম্মানিত করেছেন বলে তারা বলেন। সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দি আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার লাভ করায় সাভারে আনন্দ মিছিল করেছে হকার্স লীগের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রানা প্লাজার সামনে এসে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গণি ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ আরো অনেকে।আওয়ামী লীগের ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে আনন্দ মিছিল করায় সাভার ষ্ট্যান্ড থেকে রেডিওকলোনী পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়।যাত্রীরা এসময় চরম দুর্ভোগে পড়েন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












