চীন থেকে আনা হলো এক পুতুল! হাত পা জোড়া লাগাতেই পুতুলটি পরিণত হল আবেদনময়ী এক নারীতে! এই পুতুলটি আর কেউ নন, স্বয়ং সানি লিওন।
‘বেবি ডল’খ্যাত গায়িকা কানিকা কাপুর ও মিকা সিংয়ের নতুন গান ‘সুপার গার্ল ফ্রম চায়না’তে এমনভাবেই দেখা দিয়েছেন সানি। টি-সিরিজের ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি পেয়েছে ২ ডিসেম্বর। ইতিমধ্যে গানটি দেখা হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৫৩২ বার। পড়েছে তিন হাজারেরও বেশি লাইক। সাবেক এই পর্নো তারকা এখন অপেক্ষা করছেন তার নতুন সিনেমা ‘মাস্তিজাদে’র মুক্তির জন্য। সেক্স-কমেডি ধাঁচের এই সিনেমাটি মুক্তি পাবে ২৯ জানুয়ারি। মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলেছে গানটি। ভিডিওটিতে সানি লিওন চাইনিজ সুপারগার্ল। খেলনা হিসেবে শান্তুনু মাহেশ্বরীর বাড়িতে আসেন তিনি। শান্তনুর কাছে তিনি হয়ে ওঠেন যৌন আবেদনময়ী এক যুবতি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘বেবি ডল’ গান খ্যাত শিল্পী কণিকা কাপুর এবং মিকা সিং।
মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন আহমেদ খান। নতুন এই মিউজিক ভিডিওতে ‘সুপার গার্ল ফর্ম চায়না ছে খোলামেলা এবং স্বল্প পোশাক পরিহিত সানি লিওনকে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












