আন্তর্জাতিক ডেস্ক: চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী আগামী মাসের শেষের দিকে সাগরে নামানো হবে। চীনের স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
সাইনা নিউজ পোর্টাল নামের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ইন্টারনেটে দ্বিতীয় লিয়াওনিং বিমানবাহী রণতরীর কিছু ছবি প্রকাশিত হয়েছে। এসব ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এপ্রিল মাসের শেষে হয়ত সাগরে নামবে এ রণতরী। বিশেষ করে চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ’র নৌবাহিনী প্রতিষ্ঠার বার্ষিকীতে এ রণতরীকে সাগরে নামানো হতে পারে। ২৩ এপ্রিল হলো ওই বার্ষিকী।
এর আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের রণতরী ভারিয়াগে ব্যাপক সংস্কার এনে চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং তৈরি করা হয়েছিল। ২০১১ সালে একে পরীক্ষামূলক ভাবে সাগরে নামানো হয় এবং ২০১২ সালে চীনা নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয় এটি।
২০১৫ সালে দ্বিতীয় বিমানবাহী রণতরী নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয় রণতরী পুরোপুরি ভাবেই চীনে তৈরি করা হচ্ছে বলে ঘোষণা করা হয়েছিল।
সূত্র: র্পাসটুডে
অগ্রদৃষ্ট.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












