ঢাকা প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ডাকা হয়েছে।
সাকার বড় ছেলে হুম্মাম কাদের চৌধুরীর সহকারী মো. বাবু ও মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর পৃথকভাবে অগ্রদৃষ্টিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, দুটি পরিবারই কারাগারের পথে রয়েছে।











