Menu |||

সাংবাদিকদের সুরক্ষায় কঠোর আইন, হুমকি দিলে ৫ বছরের জেল

সত্যের আলো ছড়াতে গিয়ে বাংলাদেশের সাংবাদিকদের বারবার মুখোমুখি হতে হয় হুমকি, হয়রানি ও সহিংসতার। দুর্নীতিবাজ, ঘুষখোর ও অসৎ চক্রের অপকর্ম উন্মোচনে তাদের কলম যেন তীক্ষ্ণ তরবারি। কিন্তু এর বিনিময়ে তারা পেয়েছেন রক্তঝরা আঘাত—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আসাদুজ্জামান তুহিন হত্যার মতো মর্মান্তিক ঘটনাই তার প্রমাণ। এবার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা দিতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চূড়ান্ত করেছে ‘সাংবাদিক সুরক্ষা আইন, ২০২৫’-এর খসড়া, যা হতে যাচ্ছে গণমাধ্যমকর্মীদের জন্য একটি সুদৃঢ় ঢাল।

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর শিরোনামে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৩২-এ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, অনুচ্ছেদ ৩৯-এ চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা এবং অনুচ্ছেদ ৪০-এ পেশা ও বৃত্তির স্বাধীনতা ও অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে।

সুরক্ষা দেওয়ার দায়িত্ব উপযুক্ত কর্তৃপক্ষ ও সরকারেরঃ

অধ্যাদেশের ৩ নম্বর ধারায় বলা হয়, প্রত্যেক সাংবাদিক/সংবাদকর্মীকে সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব উপযুক্ত কর্তৃপক্ষ ও সরকারের থাকবে এবং উপযুক্ত কর্তৃপক্ষ ও সরকার যথাযথভাবে বিষয়টি নিশ্চিত করবে।

অধ্যাদেশের ৯ ধারায় অপরাধ, শাস্তি ও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, কোনো ব্যক্তি, সংস্থা বা কর্তৃপক্ষ, কোম্পানি বা প্রতিষ্ঠান পেশাগত কর্মে নিয়োজিত কোনো সাংবাদিক বা সংবাদকর্মীর বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হয়রানি করলে তা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং এ অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি মাত্রা ভেদে অন্যূন ১ বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫ বছরের কারাদণ্ড বা অন্যূন এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

১১ নম্বর ধারার ১ নম্বর উপধারায় বলা হয়, এই অধ্যাদেশের অধীনে দায়ের করা অভিযোগ ও অপরাধের বিচার বা কার্যধারার নিষ্পত্তি প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমতো, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হবে।

সাংবাদিক সুরক্ষা আইন, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কুয়েতে অবস্থানরত বাংলদেশী সাংবাদিকরা।তাদের মতে, সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

সন্তানকে অতিমাত্রায় শাষন করা অনুচিত- ডা. ফারহানা মোবিন

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

ফারওয়ানিয়ার 'জাবাল আল নুর': কঠোর পরিশ্রমে তারমিম-তামিমের কুয়েত জয়

কৃষিপ্রধান ও নদীমাতৃক বাংলাদেশে চিরন্তন দুটি ছবি

দাম্পত্য কলহ: রেগে ঘুমাতে যাওয়া কি সত্যিই ক্ষতিকর? পুরোনো ধারণায় বদল আনার সময় এসেছে

নেক নিয়ত,অজান্তেই পূর্ন হওয়া এক আমল

সাংবাদিকতা: পেশাদারিত্ব বনাম সহজলভ্যতা- আ হ জুবেদ

একজন উদার ব্যক্তি স্বেচ্ছায় প্রতারিত হতে রাজি হন’ – এটি খলিফা হারুন আল-রশিদের ক্ষেত্রে প্রযোজ্য

নিঃশব্দ কান্না

শুক্রবার আহত ও শহীদদের স্মরণে কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্বাস

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

» কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

» আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

» নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

» কুয়েতের আকাশসীমায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত

» কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

» কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

» রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

» কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

সাংবাদিকদের সুরক্ষায় কঠোর আইন, হুমকি দিলে ৫ বছরের জেল

সত্যের আলো ছড়াতে গিয়ে বাংলাদেশের সাংবাদিকদের বারবার মুখোমুখি হতে হয় হুমকি, হয়রানি ও সহিংসতার। দুর্নীতিবাজ, ঘুষখোর ও অসৎ চক্রের অপকর্ম উন্মোচনে তাদের কলম যেন তীক্ষ্ণ তরবারি। কিন্তু এর বিনিময়ে তারা পেয়েছেন রক্তঝরা আঘাত—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আসাদুজ্জামান তুহিন হত্যার মতো মর্মান্তিক ঘটনাই তার প্রমাণ। এবার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা দিতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চূড়ান্ত করেছে ‘সাংবাদিক সুরক্ষা আইন, ২০২৫’-এর খসড়া, যা হতে যাচ্ছে গণমাধ্যমকর্মীদের জন্য একটি সুদৃঢ় ঢাল।

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর শিরোনামে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৩২-এ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, অনুচ্ছেদ ৩৯-এ চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা এবং অনুচ্ছেদ ৪০-এ পেশা ও বৃত্তির স্বাধীনতা ও অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে।

সুরক্ষা দেওয়ার দায়িত্ব উপযুক্ত কর্তৃপক্ষ ও সরকারেরঃ

অধ্যাদেশের ৩ নম্বর ধারায় বলা হয়, প্রত্যেক সাংবাদিক/সংবাদকর্মীকে সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব উপযুক্ত কর্তৃপক্ষ ও সরকারের থাকবে এবং উপযুক্ত কর্তৃপক্ষ ও সরকার যথাযথভাবে বিষয়টি নিশ্চিত করবে।

অধ্যাদেশের ৯ ধারায় অপরাধ, শাস্তি ও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, কোনো ব্যক্তি, সংস্থা বা কর্তৃপক্ষ, কোম্পানি বা প্রতিষ্ঠান পেশাগত কর্মে নিয়োজিত কোনো সাংবাদিক বা সংবাদকর্মীর বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হয়রানি করলে তা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং এ অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি মাত্রা ভেদে অন্যূন ১ বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫ বছরের কারাদণ্ড বা অন্যূন এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

১১ নম্বর ধারার ১ নম্বর উপধারায় বলা হয়, এই অধ্যাদেশের অধীনে দায়ের করা অভিযোগ ও অপরাধের বিচার বা কার্যধারার নিষ্পত্তি প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমতো, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হবে।

সাংবাদিক সুরক্ষা আইন, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কুয়েতে অবস্থানরত বাংলদেশী সাংবাদিকরা।তাদের মতে, সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

সন্তানকে অতিমাত্রায় শাষন করা অনুচিত- ডা. ফারহানা মোবিন

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

ফারওয়ানিয়ার 'জাবাল আল নুর': কঠোর পরিশ্রমে তারমিম-তামিমের কুয়েত জয়

কৃষিপ্রধান ও নদীমাতৃক বাংলাদেশে চিরন্তন দুটি ছবি

দাম্পত্য কলহ: রেগে ঘুমাতে যাওয়া কি সত্যিই ক্ষতিকর? পুরোনো ধারণায় বদল আনার সময় এসেছে

নেক নিয়ত,অজান্তেই পূর্ন হওয়া এক আমল

সাংবাদিকতা: পেশাদারিত্ব বনাম সহজলভ্যতা- আ হ জুবেদ

একজন উদার ব্যক্তি স্বেচ্ছায় প্রতারিত হতে রাজি হন’ – এটি খলিফা হারুন আল-রশিদের ক্ষেত্রে প্রযোজ্য

নিঃশব্দ কান্না

শুক্রবার আহত ও শহীদদের স্মরণে কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 16 Mar.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।