অগ্রদৃষ্টি ডেস্কঃ বাংলাদেশে ৩৭ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করছেন।
অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে এই কর্মবিরতি।
শিক্ষকরা অভিযোগ করছেন নতুন জাতীয় বেতন কাঠামোতে তাদের প্রতি শুধু বৈষম্যই নয়, তাদের অমর্যাদাও করা হয়েছে।
অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার পর থেকেই প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বৈষম্য ঘোচাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন থেকে সরকারকে ১০ই জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
কোনো সাড়া না পেয়ে তারা আজ থেকে কর্মবিরতি শুরু করছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব মাকসুদ কামাল বিবিসিকে জানিয়েছেন, মে মাস থেকে ক্রমাগত তারা তাদের দাবি তুলে ধরার চেষ্টা করেছেন।
তিনি বলছেন, “সিদ্ধান্তপ্রণেতারা সকলেই বলছেন আমাদের দাবি ন্যায্য কিন্তু তারপরও তা পূরণে কোন উদ্যোগ আমরা দেখি নি”
কিন্তু শিক্ষকদের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের জিম্মি করে আন্দোলন করার অভিযোগ উঠেছে।
মি কামাল বলছেন, “ছাত্র ছাত্রীরা যাতে জিম্মি না হয় তাই গত আট মাস ধরে বারবার দাবি তুলে আসছি আমরা। বেতন বৈষম্য নিরসন কমিটিতে যেসব মন্ত্রীরা রয়েছেন তাদের সাথে বার বার বসা হয়েছে। যত উপায় ছিলো সবকিছু চেষ্টা করেই তবে এই কর্মবিরতি”
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












