কুমিল্লা থেকে: ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে আসার প্রস্তুতি নিতে শুরু করেন ১১০ বছর বয়সী ভোটার আলী নবাব। ঘড়ির কাটায় সাতটা বাজতেই ভোট কেন্দ্রের দিকে রওনা হন তিনি।
প্রায় আধ ঘণ্টা অপেক্ষার পর ভোটারের সারিতে দাঁড়ান শত বছর বয়সী এই ভোটার। ঘণ্টাখানেকের মধ্যে ভোট দেওয়া হয়ে যায় তার।
এভাবেই নিজের ভোট দেওয়ার বর্ণনা জানালেন আলী নবাব। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ওইভোট কেন্দ্রে কথা হয় তার সঙ্গে।
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ফলগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার ভোটের কেন্দ্র।
আলী নবাব বলেন, ১১০ বছর বয়সে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোর থেকেই ভোট দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিতে থাকেন।
তার কথা নোট করার সময়ে প্রথমে তিনি মনে করেন তার জমি লিখে নেওয়ার জন্য লিখছেন এই প্রতিবেদক। এক সময়ে বলেই ফেললেন, ‘এতা লিকেন ক্যান, জমি লিকে নিবেন নাকি’, এক পার্টি আইছিলো তো…।
ভোট দেওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ভালাই লাগতাছে, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। শেষ পর্যন্ত এভাবে ভোট হলে তো ভালাই হতো।
জনপ্রতিনিধির কাছে তার চাওয়া কী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হেতের কাছে কী চামু। হেতের কী ক্ষমতা আছে নাকি!
সাত ছেলেমেয়ের এই জনক ছেলেবেলা থেকেই ভোটপ্রিয়। এতো বছর বয়সেও তিনি একা একা চলাফেরা করতে পারেন এ জন্য আল্লার কাছে শুকরিয়া জানালেন।
ভোটপ্রিয় এই ভোটার প্রায় দেড় ঘণ্টা ধরে ভোট কেন্দ্রে সবার সঙ্গে কুশল বিনিময় করে বাড়ির পথে হাঁটা দেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












