আ হ জুবেদঃ কুয়েত প্রবাসী জনপ্রিয় তবলাবাদক চাঁদ চৌধুরী আর নেই, চাঁদ চৌধুরীর অকাল মৃত্যুতে কুয়েত বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
বেশ কিছুদিন ধরে কমিউনিটির কোনো প্রোগ্রামে দেখা যাচ্ছিলনা চাঁদ চৌধুরীকে, অর্থাৎ অনেকটা নিখোঁজই ছিলেন জনপ্রিয় এই তবলাবাদক।
অবশেষে দূতাবাস সূত্রে জানা গেছে,গত রোববার স্থানীয় আল-আদান হাসপাতাল থেকে মরদেহ শনাক্ত করার খবরটি।
জনপ্রিয় কুয়েত প্রবাসী স্বনামধন্য তবলাবাদক চাঁদ চৌধুরীর খোঁজ হাসপাতালের মর্গে পাওয়ার পর কুয়েত বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা এই খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না।
এদিকে চাঁদ চৌধুরীর অকাল মৃত্যুতে কুয়েতের বাংলাদেশী সংগীত অঙ্গন শোকে মুহ্যমান অন্যদিকে সংগীত জগতের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আশরাফুল আলম প্রিয় সহপাঠীকে হারিয়ে শোকে বিহ্বল।
আশরাফুল আলম স্মৃতিচারণ করেন তার প্রিয় সঙ্গীত প্রিয় মানুষটিকে এবং জানান কীভাবে চাঁদ চৌধুরীর মৃত্যুবরণ করেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












