ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে ছাত্রলীগের জয়জয়কারের মধ্যে বিপরীত চিত্র দেখা গেল ছাত্রীদের শামসুন্নাহার হলে।
এই হল সংসদে স্বতন্ত্রদের প্যানেলের আট সদস্যের সবাই জয়ী হয়েছেন।
শামসুন্নাহার হল ছাত্র সংসদে ভিপি পদে জয়ী হয়েছেন শেখ তাসনিম আফরোজ।
কোটা সংস্কার আন্দোলনের নেতা ইমিকে গত বছর নিরাপদ সড়কের আন্দোলনের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
শামসুন্নাহার হল সংসদে জিএস নির্বাচিত হয়েছেন আফসানা ছপা।
এছাড়া এজিএস পদে ফাতিমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক পদে সামিয়াজ জাহান প্রাপ্তি, সাহিত্য সম্পাদক পদে তাহসিন, সমাজসেবা সম্পাদক পদে শিরিন আক্তার, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে খাদিজা বেগম ও সদস্য তামান্না তাসনিম উপমা নির্বাচিত হয়েছেন।
অনিয়মের অভিযোগের পর অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জনের মধ্যে সোমবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।
ডাকসুর ২৫টি পদের পাশাপাশি হল ছাত্র সংসদের ১৩টি পদে ভোট দেন শিক্ষার্থীরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












