অগ্রদৃষ্টি ডেস্কঃ যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণে অনিয়ম নিয়ে উত্তাল দেশের চলচ্চিত্র অঙ্গন। চলছে আন্দোলন, নানা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট নায়ক শাকিব খানকে বহিষ্কারসহ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ দাবি করেছে। এ ঘটনায় বেশ বিস্মিত হয়েছেন তথ্যমন্ত্রী। গত শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে তথ্যমন্ত্রী বলেন, ব্যাপারটি বেশ রহস্যজনক। তিনি বলেন, গত কয়েক মাসে শাকিব খানকে দুইবার বহিষ্কার করা হলো। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তিনি আরো বলেন, যৌথ প্রযোজনার ছবির নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত সব কিছুর সিদ্ধান্ত নেয় এফডিসির প্রিভিউ কমিটি। এখানে কোনো মন্ত্রীও বসেন না, সচিবও বসেন না। মন্ত্রী বলেন, যৌথ প্রযোজনার নিয়ম না মানা ও জ্যেষ্ঠ শিল্পীদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের ব্যানারে আন্দোলনকারী শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের একাংশ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে নিষিদ্ধ ও শাকিব খানকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্তে তিনি অবাক হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র পুনরুজ্জীবনের চেষ্টা করে যাচ্ছেন বলে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অন্ধকার পোড়োবাড়ি এফডিসি চত্বরকে পুনরুজ্জীবিত করেছি আমি। এখানে কোটি টাকার আধুনিক ডিজিটাল যন্ত্রপাতি, ক্যামেরা সবই এনে দিয়েছি। এখন এফডিসিতে রমরমা অবস্থা, প্রতিদিন শুটিং হচ্ছে। শেখ হাসিনা চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন। মন্ত্রী আরো বলেছেন, আমি ওদের পক্ষে বা বিপক্ষে না। ওটা আমার কোনো ব্যাপার না। আমি বলছি যে আজকে জাজ মাল্টিমিডিয়াকে নিষিদ্ধ করে দিল, শাকিব খানকে আজীবন কাজ করতে দেবে না। এই বিষয়গুলো আমার কাছে রহস্যজনক লাগছে। আমার কাছে মনে হচ্ছে, চলচ্চিত্র জগতের যে পরিবার, যারা প্রখ্যাত অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, তারা তাদের অভ্যন্তরীণ ব্যবসায়িক দ্বন্দ্বে লিপ্ত। সেখানে সরকারকে কেন জড়াচ্ছে? মন্ত্রীকে কেন জড়াচ্ছে? আর আমার কাছে এটা রহস্যজনক মনে হচ্ছে, একটা অস্থিরতা দেখছি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












