আ হ জুবেদঃ মৌলভীবাজার জেলার, কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে হাসপাতাল বাস্তবায়নের পক্ষে শমশেরনগরের বাসিন্দা শেখ শিরীন এবং ওই এলাকার প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুয়েতের সাউথ সুররা এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, শেখ বশির আহমেদ।
বাবুল আহমেদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল হুসেন, মোঃ সাদ্ মিয়া, মুহিবুর রহমান সুয়েব ও কবির আহমেদ।
বক্তব্য দেন, ইছহাক আহমেদ, বদরুল ইসলাম,তারমিম আলম, এনামুল হক, ফয়সাল আহমেদ, সুয়েজ আহমেদ ও বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক, আ হ জুবেদ।
দেশের প্রাচীনতম শহর শমশেরনগর, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে নির্মিত দক্ষিনপূর্ব এশিয়ার সর্ববৃহৎ সামরিক বিমানঘাটি ছিল ওই এলাকায়। তবে নানান সুযোগ সুবিধার ক্ষেত্রে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে শমশেরনগর। একথা উল্লেখ করে বক্তারা বলেন, সম্প্রতি শমশেরনগরে একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী সারোয়ার জামান ও তার সহধর্মিণী আলেয়া জামান ভূমি দান করেছেন। এজন্য বক্তারা হাসপাতাল স্থাপনে ভূমি দাতার ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া হাসপাতাল বাস্তবায়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রখ্যাত সংগীতশিল্পী সেলিম চৌধুরী এবং ওই কমিটির বিভিন্ন কর্মকাণ্ডেরও প্রশংসা করেন বক্তারা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












