বিশেষ প্রতিনিধিঃ রাত পোহালেই নির্বাচন শুরু, তবুও প্রবাসীরা থেমে নেই নির্বাচনী প্রচারণা থেকে। কুয়েত প্রবাসীদের অব্যাহত নির্বাচনী সভা-সমাবেশ আর মিছিলে মুখরিত হয়ে উঠেছে মরু অঞ্চলের সর্বত্র।
গতকাল স্থানীয় সময় রাতে কুয়েতের ফাহাহিল এলাকার এক হোটেলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আ হ ম মোস্তফা কামাল লোটাসের সমর্থনে লোটাস কামাল সমর্থক গোষ্ঠী, কুয়েত নির্বাচনী প্রচারণা সভা করেছে।
লোটাস কামাল সমর্থক গোষ্ঠী, কুয়েতের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ নজরুল, সঞ্জিত সরকার, আমান উল্লাহ্ আমান, এস এম ফারুক, মাইন উদ্দিন। 
বক্তব্য রাখেন, কুয়েত যুবলীগের আহবায়ক ইমাম উদ্দিন বাদল,বেলাল উদ্দিন, কামাল হুসেন, শামিম আহম্মেদ সবুজ, মহসিন হোসেন রিপন, মঈনুল ইসলাম উজ্জল ,জুয়েল রানা, মজিব, আলী আজগর, তুহিনসহ অনেকে।
বক্তারা বলেন, আ হ ম মোস্তফা কামাল লোটাস একজন সৎ ও আদর্শবান নেতা, দেশ জাতির কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে ইতিমধ্যে তিনি অনবদ্য অবদান রেখেছেন।
অতএব, সংসদ নির্বাচনে আমাদের এ নেতা নির্বাচিত হলে, আগামীতে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার নেতৃত্ব অগ্রণী ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন বক্তারা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












