Menu |||

লন্ডনের ছুরি হামলাকারী আগেও সাজা খেটেছেন সন্ত্রাসের দায়ে

২৮ বছর বয়সী উসমান খান গত বছরের ডিসেম্বরে অনুমতিসাপেক্ষে জেল থেকে ছাড়া পান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি।

দণ্ড শেষ হওয়ার আগে অনুমতিসাপেক্ষে ছাড়া পেলেও অপরাধীকে সাধারণত কর্তৃপক্ষের নজরদারির মধ্যেই থাকতে হয়; হাতে ইলেকট্রনিক ট্যাগ পরে থাকার শর্তে উসমানকে জেল থেকে ছাড়া হয়েছিল বলে টাইমস জানিয়েছে।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নেইল বসু জানান, সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে ২০১২ সালে দণ্ডিত উসমান তাদের কাছে আগে থেকেই পরিচিত।

“তিনি ২০১৮ সালের ডিসেম্বরে অনুমতিসাপেক্ষে জেল থেকে ছাড়া পেয়েছিলেন; এর মধ্যেই তিনি কীভাবে এ হামলা চালালেন, স্পষ্টতই আমাদের তদন্তের অন্যতম প্রধান বিষয় থাকবে এটি,” বলেছেন তিনি।

শুক্রবারের হামলায় দুইজন নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত উসমান ভুয়া একটি বিস্ফোরক ডিভাইস পরে ছিলেন বলেও জানিয়েছে তারা।

পুলিশ আসার আগে ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও সাধারণ জনগণই হামলাকারীকে আটকানোর চেষ্টা করেছিল।

শুক্রবারের এ ছুরি হামলাকে পুলিশ ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে বলে বিবিসি জানিয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান, পুলিশ কমিশনার ক্রেসিডা ডিকের পাশাপাশি প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনও হামলা প্রতিহতে সাধারণ মানুষের বীরত্বের ভূয়সী প্রশংসা করেছেন।

টোরি ও লেবার পার্টি ছুরি হামলার ঘটনায় শুক্রবার রাতের নির্বাচনী প্রচারণাও বাতিল করেছে।

গত নভেম্বরে যুক্তরাজ্য সন্ত্রাসী হামলার হুমকির মাত্রা কমানোর পর এই হামলা হল।

২০১৭ সালের জুনে তিন জঙ্গি লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান তুলে দিয়ে ও ছুরি মেরে আটজনকে হত্যা করেছিল।

পুলিশ জানিয়েছে তারা উসমানের স্ট্যাফোর্ডশায়ারের ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটের দিকে লন্ডন ব্রিজের উত্তরপ্রান্তের ফিশমঙ্গারস হল থেকেই হামলার সূত্রপাত হয়। সেসময় ওই হলে কারাবন্দিদের পুনর্বাসন নিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘লার্নিং টুগেদার’ নামের সম্মেলনটি চলছিল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক কারাবন্দিদের ওই মিলনমেলায় উসমানও ছিলেন।

২৮ বছর বয়সী এ যুবক লন্ডন ব্রিজের আগে হলটির ভেতরে থাকা লোকজনের উপরও হামলা চালিয়েছিলেন বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার সময় ওই এলাকায় থাকা বিবিসির সাংবাদিক জন ম্যাকমানাস জানান, তিনি ব্রিজের ওপর ধস্তাধস্তি দেখতে পান।

“কয়েকজন মানুষ একজনকে আটকাচ্ছিল। দ্রুত পুলিশ সেখানে চলে এসে ওই ব্যক্তির দিকে কয়েকটি গুলি ছোড়ে,” বলেছেন তিনি।

সোশাল মিডিয়ায় আসা ফুটেজে মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশকে গুলি করতে দেখা গেছে। স্যুট ও জ্যাকেট পরা আরেকজনকে ওই ব্যক্তির কাছ থেকে একটি ছুরি উদ্ধার করে দৌড়ে পালাতেও দেখা যায়।

আরেকটি ভিডিওতে লন্ডন ব্রিজে পুলিশকে একটি সাদা লরির দিকে বন্দুক তাক করে থাকতেও দেখা গেছে।

ঘটনার পর মেট্রোপলিটন পুলিশ ব্রিজের আশপাশের এলাকায় টহল বাড়িয়েছে। ঘটনাস্থল এখনও ঘিরে রাখা হয়েছে।

জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়ার পাশাপাশি তারা হামলার ঘটনায় কেউ কোনো তথ্য জানলে তাদেরকে তদন্তে সহায়তা করারও অনুরোধ জানিয়েছে।

সূত্র, বিডিনিউজ২৪

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

১ মে থেকে কুয়েত ও মাস্কাটে আমিরাতের বিমান চলাচল শুরু

সতর্কতা ও নিরাপত্তা বজায় রেখে সচল হচ্ছে কুয়েত বিমানবন্দর

কুয়েতের অর্থনৈতিক চিত্র ২০২৬: জিডিপি, রাজস্ব ও নাগরিক কল্যাণ

কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

» সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

» ১ মে থেকে কুয়েত ও মাস্কাটে আমিরাতের বিমান চলাচল শুরু

» সতর্কতা ও নিরাপত্তা বজায় রেখে সচল হচ্ছে কুয়েত বিমানবন্দর

» কুয়েতের অর্থনৈতিক চিত্র ২০২৬: জিডিপি, রাজস্ব ও নাগরিক কল্যাণ

» কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

» আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

» কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

লন্ডনের ছুরি হামলাকারী আগেও সাজা খেটেছেন সন্ত্রাসের দায়ে

২৮ বছর বয়সী উসমান খান গত বছরের ডিসেম্বরে অনুমতিসাপেক্ষে জেল থেকে ছাড়া পান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি।

দণ্ড শেষ হওয়ার আগে অনুমতিসাপেক্ষে ছাড়া পেলেও অপরাধীকে সাধারণত কর্তৃপক্ষের নজরদারির মধ্যেই থাকতে হয়; হাতে ইলেকট্রনিক ট্যাগ পরে থাকার শর্তে উসমানকে জেল থেকে ছাড়া হয়েছিল বলে টাইমস জানিয়েছে।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নেইল বসু জানান, সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে ২০১২ সালে দণ্ডিত উসমান তাদের কাছে আগে থেকেই পরিচিত।

“তিনি ২০১৮ সালের ডিসেম্বরে অনুমতিসাপেক্ষে জেল থেকে ছাড়া পেয়েছিলেন; এর মধ্যেই তিনি কীভাবে এ হামলা চালালেন, স্পষ্টতই আমাদের তদন্তের অন্যতম প্রধান বিষয় থাকবে এটি,” বলেছেন তিনি।

শুক্রবারের হামলায় দুইজন নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত উসমান ভুয়া একটি বিস্ফোরক ডিভাইস পরে ছিলেন বলেও জানিয়েছে তারা।

পুলিশ আসার আগে ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও সাধারণ জনগণই হামলাকারীকে আটকানোর চেষ্টা করেছিল।

শুক্রবারের এ ছুরি হামলাকে পুলিশ ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে বলে বিবিসি জানিয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান, পুলিশ কমিশনার ক্রেসিডা ডিকের পাশাপাশি প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনও হামলা প্রতিহতে সাধারণ মানুষের বীরত্বের ভূয়সী প্রশংসা করেছেন।

টোরি ও লেবার পার্টি ছুরি হামলার ঘটনায় শুক্রবার রাতের নির্বাচনী প্রচারণাও বাতিল করেছে।

গত নভেম্বরে যুক্তরাজ্য সন্ত্রাসী হামলার হুমকির মাত্রা কমানোর পর এই হামলা হল।

২০১৭ সালের জুনে তিন জঙ্গি লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান তুলে দিয়ে ও ছুরি মেরে আটজনকে হত্যা করেছিল।

পুলিশ জানিয়েছে তারা উসমানের স্ট্যাফোর্ডশায়ারের ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটের দিকে লন্ডন ব্রিজের উত্তরপ্রান্তের ফিশমঙ্গারস হল থেকেই হামলার সূত্রপাত হয়। সেসময় ওই হলে কারাবন্দিদের পুনর্বাসন নিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘লার্নিং টুগেদার’ নামের সম্মেলনটি চলছিল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক কারাবন্দিদের ওই মিলনমেলায় উসমানও ছিলেন।

২৮ বছর বয়সী এ যুবক লন্ডন ব্রিজের আগে হলটির ভেতরে থাকা লোকজনের উপরও হামলা চালিয়েছিলেন বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার সময় ওই এলাকায় থাকা বিবিসির সাংবাদিক জন ম্যাকমানাস জানান, তিনি ব্রিজের ওপর ধস্তাধস্তি দেখতে পান।

“কয়েকজন মানুষ একজনকে আটকাচ্ছিল। দ্রুত পুলিশ সেখানে চলে এসে ওই ব্যক্তির দিকে কয়েকটি গুলি ছোড়ে,” বলেছেন তিনি।

সোশাল মিডিয়ায় আসা ফুটেজে মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশকে গুলি করতে দেখা গেছে। স্যুট ও জ্যাকেট পরা আরেকজনকে ওই ব্যক্তির কাছ থেকে একটি ছুরি উদ্ধার করে দৌড়ে পালাতেও দেখা যায়।

আরেকটি ভিডিওতে লন্ডন ব্রিজে পুলিশকে একটি সাদা লরির দিকে বন্দুক তাক করে থাকতেও দেখা গেছে।

ঘটনার পর মেট্রোপলিটন পুলিশ ব্রিজের আশপাশের এলাকায় টহল বাড়িয়েছে। ঘটনাস্থল এখনও ঘিরে রাখা হয়েছে।

জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়ার পাশাপাশি তারা হামলার ঘটনায় কেউ কোনো তথ্য জানলে তাদেরকে তদন্তে সহায়তা করারও অনুরোধ জানিয়েছে।

সূত্র, বিডিনিউজ২৪

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

১ মে থেকে কুয়েত ও মাস্কাটে আমিরাতের বিমান চলাচল শুরু

সতর্কতা ও নিরাপত্তা বজায় রেখে সচল হচ্ছে কুয়েত বিমানবন্দর

কুয়েতের অর্থনৈতিক চিত্র ২০২৬: জিডিপি, রাজস্ব ও নাগরিক কল্যাণ

কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 2 May.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।