স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার নিজের বেতনের পুরো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দিয়েছেন।
রাজ্যসভার সাংসদ হিসেবে শচিনের মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি। গত ৬ বছরে বেতন ভাতা বাবদ তিনি প্রায় ৯০ লক্ষ টাকা আয় করেন। এর পুরোটাই তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দিয়েছেন।
শচীনের এমন অনন্য অবদানে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে তাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের সহযোগিতায় এই টাকা ব্যয় করবে সরকার।
দেশ জুড়ে প্রায় ১৮৫টি প্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন শচীন। অবশ্য উন্নয়ন তহবিলের ৩০ কোটি টাকার মধ্যে খরচ করেছেন মাত্র ৭ কোটি ৪০ লক্ষ টাকা। যার মধ্যে বেশিরভাগই খরচ করেছেন কোনও স্কুল ভবনের সংস্কারে বা শিক্ষার উন্নয়নে।











