যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংবর্ধনা সভা করেছে প্রবাসীদের সংগঠন ‘গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান’।
এতে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদকে সংবর্ধনা দেয় সংগঠনটি।
রোববার মিশিগানের বাংলাদেশি অধ্যুষিত হেমট্রামিক শহরের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয় বলে জানান সেখানকার সংবাদকর্মী আশিক রহমান।
আয়োজক সংগঠনের সভাপতি এ জেড এম ওবায়দুল্লাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দীপক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ওয়ারেন সিটি ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ও ম্যাকম্ব কাউন্টির ডেলিগেট খাজা শাহাব আহমদ, মোস্তফা আনোয়ার, ফারুক আহমদের স্ত্রী রওশন আরা বেগম এবং যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন।
বক্তব্য দেন নজরুল রহমান, আব্দুল লতিফ বাবুল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলওয়ার হোসেন, প্রবাসীকল্যাণ সম্পাদক মোহাম্মদ হেলাল আবেদীন, আবুল কালাম আজাদ, মিজান মিয়া জসিম, রাজেল তালুকদার ও তারেক আহমেদ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












