খ ম জুলফিকার (মৌলভীবাজার থেকে) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের বৃহত্তম শরিক খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও রাজনগর উপাজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং দলের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল দলের পক্ষে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৭ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টার দিকে দলের নেতাদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন। দলীয় কার্যালয় হতে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে জেলা রির্টানিং অফিসে আসেন, নিবার্চন কর্মকর্তা উপস্থিত সবাই শান্তভাবে কালেকটরেট ভবনের নিচে অবস্থানের অনুরোধ জানান এবং ৫ সদস্যে নেতৃবৃন্দ কার্যালয়ে ভিতরে যাওয়ার আহ্বান জানান। এ সসময় কার্যালয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ- প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, জেলা সহ- সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আছাদ আহমদ চৌধুরী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, সৈয়দ সাইফুর রহমান, জিয়া উদ্দিন ইউসুফ প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












