মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী এক প্রবাসী নারীর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তিনি শহরের কাশিনাথ সড়কের দীঘিরপারের মকসুদ ভিলার মালিকের স্ত্রী। গত ২০-২৫ দিন আগে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল (২২ মার্চ) রাতে তার মৃত্যু হয়।
বর্তমানে স্বাাস্থ্য বিভাগের কর্মকর্তারা নিহতের বাসায় গিয়ে আলামত সংগ্রহ করছেন। এদিকে কাশিনাথ সড়কটি পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে লোক চলাচল সীমিত করে দিয়েছে। তবে এ ব্যাপারে এখনো সিভিল সার্জন অফিস থেকে কোন তথ্য নিশ্চিত করা হয়নি।
প্রেসব্রিফিংয়ে বিষয়টি সম্পর্কে জানানো হবে বলে এ প্রতিবেদককে জানান সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. রোকসানা ওয়াহিদ রাহি।
মৌলভীবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডে কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী জানান, মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের মকসুদ ভিলার মালিকের স্ত্রী ২০-২৫ দিন আগে যুক্তরাজ্য থেকে দেশে আসেন। গতকাল রাতে তিনি বাসায় মারা যান। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি কফ, সর্দি ও জ্বরে ভোগছিলেন। বর্তমানে ওই নারীর শরীরের আলামত সংগ্রহের জন্য সিভিল সার্জন অফিসের লোক বাসায় গেছেন।
মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. রোকসানা ওয়াহিদ রাহি বলেন, আমরা এই মুহূর্তে খুব ব্যস্ত আছি। বিষয়টি ব্রিফিং করে জানানো হবে।
মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার) জানান, শহরের কাশিনাথ সড়কে লোক চলাচল সীমিত রাখতে পুলিশ আপাতত বেষ্টন করে রেখেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত












