খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেে:: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমশেরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে।
আজ ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৭ টা হতে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা। বাসের চালক জমির মিয়া জানান, বাসের হেলপার সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস রিফিল করে শমশেরনগরের হাজী মোহাম্মদ উস্তওয়ার বালিকা বিদ্যালয়ের পাশে আসলে নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে বাসটি ধাক্কা খেয়ে বাসটি এলোমেলোভাবে পড়ে থাকে। তবে দুর্ঘটনাটি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই তানজিল আহমদ বলেন, দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টার চেষ্টায় বাসটি সড়ক থেকে সরানো হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। বাসে কোনো যাত্রী না থাকায় কেউ হতাহত হননি। এ ঘটনায় হেলপার পালাতক আছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












