
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেখ রুমেলের মা মেহেরুন্নেসা ও চাচী ফুলেছা বেগম। অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, রাতে মোস্তফাপুর গ্রামে শেখ রুমেলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এসময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে আগুনের ধোঁয়ায় অজ্ঞানরত অবস্থায় উদ্ধার করা হয়।
এরপর মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তারা কাজ করছে বলেও জানিয়েছেন।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












