খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে: কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের নির্দেশে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে মিথ্যা মামলায় দন্ডাদেশ ও নির্যাতন সহ সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। ১৬ মার্চ (সোমবার) সকাল ১১ ঘটিকায় শাখা সভাপতি বেলাল তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম সুলতানের সঞ্চালনায় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মস্তফা উদ্দিন, শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আবুজার বাবলা, সুধাংশু শেখর হালদার, মামুনুর রহমান চৌধুরী মসু, যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ, দপ্তর সম্পাদক সুলতানুল ইসলাম, হুমায়ুন রহমান বাপ্পি, মীর রুমানা আক্তার রুমু, এলিসন সঙ প্রমুখ। বক্তারা বলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের দুর্নীতির খবর প্রকাশ করায় বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে সাজানো মিথ্যা অভিযোগে আটক, উলঙ্গ করে নির্যাতন ও দন্ড দেয়া সহ দেশব্যাপী সাংবাদিক গুম, খুন,মামলা, হামলা, গ্রেফতার, হয়রানি নির্যাতন বন্ধ করার দাবি জানান। সেই সাথে শুধু ডিসি কে প্রত্যাহার নয় তার সাথে যুক্ত সকল ষড়যন্ত্রকারিদের শাস্তির দাবি জানানো হয়।।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত












