খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে:: ১২ জুলাই (বৃহস্পতিবার) মিরসরাই ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার শহরে দোআ মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বাদ যোহর কোর্ট মসজিদে নিরাপদ সড়ক চাই সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা, মিলাদ ও দো’অা মাহফিল হয়। মিলাদ ও দোঅা পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি শামসুল ইসলাম।
২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাব সড়কের সৈদালী এলাকায় ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে ৪২ ছাত্রসহ ৪৪ জন নিহত হয়। ছাত্ররা খেলা দেখে ওই ট্রাকে করে বাড়ি ফিরছিল। ওই ঘটনায় শুধু আবু তোরাব উচ্চবিদ্যালয়েরই ৩৪ জন শিক্ষার্থী মারা যায়। এ ছাড়া আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন এবং আবু তোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টাপসহ মোট ৪৫ জন মারা যায়।
তবে নিরাপদ সড়ক চাই এর (নিয়মিত মাসিক) আজকে পূর্ব নির্ধারিত লিপলেট বিতরণ কার্যক্রম বৈরী আবহাওয়ার জন্য স্থগিত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












