সৌদি আরব থেকে: মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জেদ্দা কন্স্যুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম। এছাড়া ৫২ জন বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি জানান, নিহত ২৬ বাংলাদেশি হাজির মরদেহ বর্তমানে মক্কার মাইশাম হাসপাতাল মর্গে রাখা আছে। ইতোমধ্যে অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে।
নিহত ২৬ হাজির মধ্যে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কনসাল জেনারেল।
এখনও কারো আত্মীয়-স্বজন নিখোঁজ থাকলে তাদের যথাযথ পরিচয়সহ মক্কায় বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্কে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে, সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত দশটায় সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মিনার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ।
তিনি বলেন, ২৬ জন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া নিহতদের মধ্যে আরো ৫ জন বাংলাদেশি রয়েছেন বলে আশঙ্কা করছি।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












