জাপানে কর্মরত রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে।
কানাডায় হাইকমিশনার পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) মিজানুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। কানাডার বর্তমান হাইকমিশনার কামরুল আহসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এ বাংলাদেশের কনসাল জেনারেল সুলতানা লায়লা হোসেনকে মরক্কোর রাষ্ট্রদূত এবং মরক্কোয় কর্মরত রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে সম্প্রতি খোলা ইথিওপিয়া দূতাবাসে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আইন) প্রিয়তোষ সাহাকে লস এঞ্জেলস এ কনসাল জেনারেল পদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) সিকদার বদিরুজ্জামানকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ কনসাল জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে।
জাপানে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন রাবাব ফাতেমা । তিনি লিয়েনে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএন) কর্মরত আছেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












