২০২০-২১ সালের জন্য ঘোষিত এ কার্যকরী কমিটিতে সভাপতি পদে আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু ও সাধারণ সম্পাদক পদে সময় টিভির মোহাম্মদ আব্দুল কাদের দায়িত্ব পেয়েছেন।
শনিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম রতন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম রতন, সহ সভাপতি এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সহ সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ওআইসিটুডের হেড অব মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক ফ্রিল্যান্স ফটো সাংবাদিক এম. ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক সিএনআই প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনটিভি মালয়েশিয়ার নিউজরুম এডিটর আবু সুফিয়ান এবং সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিনাত তাবাস্সুম।
এছাড়া কার্যকরি কমিটির সদস্য হিসেবে আছেন বাপ্পি দাস, শামসুজ্জামান নাঈম ও শাখাওয়াত হোসেন জনি।
সূত্র, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












