আন্তর্জাতিক ডেস্কঃ মালির রাজধানী বামাকোতে বন্দুকধারীরা একটি আন্তর্জাতিক হোটেলে হামলা চালিয়ে বহু মানুষকে জিম্মি করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
হোটেলটির ভেতর থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ শোনা যাচ্ছে।
র্যাডিসন হোটেলের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুজন বন্দুকধারী হোটেলের ১৪০ জন অতিথি এবং তিরিশ জন কর্মীকে জিম্মি করে রেখেছে।
নিরাপত্তা বাহিনী বাইরে থেকে পুরো হোটেল ঘিরে রেখেছে।
অন্য এক খবরে বলা হচ্ছে, ফরাসী সৈন্যরাও হোটেলটির চারপাশে অবস্থান নিয়েছে।
দুবছর আগে ইসলামী জঙ্গী গোষ্ঠীগুলো মালির উত্তরাঞ্চল দখল করে নেয়ার পর থেকেই দেশটিতে চরম অস্থিরতা চলছে।
এই জঙ্গীদের দমনে ফ্রান্স দেশটিতে সৈন্য পাঠিয়েছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












