জাতিসংঘ সদর দপ্তরে এক আলোচনায় মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের উপর জোর দিয়েছে বাংলাদেশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম সেশনের ৪র্থ কমিটির সভায় এই মত রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ূ পরিবর্তনের প্রভাব মনিটরিংসহ অন্যান্য উন্নয়নমূলক প্রয়োজনে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন (space research and remote sensing) বিষয়ে বিনিয়োগ করছে।
মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামগ্রিক নাগরিক পরিসেবা বাড়াতে বর্তমান সরকার স্যাটেলাইট কমিউনিকেশন, ভূ-পর্যবেক্ষণ ব্যবস্থা ও স্যাটেলাইট নেভিগেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধিতে পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, এসকল দিক বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপনের কাজ এগিয়ে নিচ্ছে এবং আশা করা যায়, ২০১৭ সালের শেষ নাগাদ আমরা এই স্যাটেলাইট মহাকাশে পাঠাতে সক্ষম হব।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ ছাড়াও এ অঞ্চলের বিভিন্ন দেশে নানাবিধ সেবা দেওয়া সম্ভব হবে।
বাংলাদেশের পাশাপাশি এ সভায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ অনান্য দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












