ডেস্ক রিপোর্টঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট দিতে হবে এবং এর জন্য শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানো যাবে না বলে সরকার বৃহস্পতিবার নির্দেশ দিলেও শিক্ষার্থীদের বিভিন্ন অংশ থেকে শুক্রবার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম ‘নো ভ্যাট অন এডুকেশন’ এর আয়োজক স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলন করে ১২ থেকে ১৪ই সেপ্টেম্বর তিনদিনের ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।
তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য টিউশন ফি নির্ধারণের নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন।
শুক্রবার আরও আগে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলন করে জানান তারা রোববার থেকে ক্যাম্পাসে লাগাতার অবস্থান ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন ভ্যাট বাবদ সাড়ে সাত শতাংশ অর্থ তুলতে বিশ্ববিদ্যালয়গুলো তাদের টিউশন ফি বাড়াতে পারে।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মালিকদের সমিতি আজই বিকেলে এক বৈঠকে বসছে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












