অগ্রদৃষ্টি ডেস্ক: বিরোধী দল বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শেষপর্যন্ত যখন দলের মহাসচিব হিসেবে ঘোষণা করা হল, তার ঘণ্টাখানের মধ্যেই তাকে নাশকতার মামলায় কারাগারে যেতে হয়েছে।
পল্টন থানায় গাড়ি ভাংচুরসহ নাশকাতার মামলায় আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম।
তবে আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এর মাত্র কয়েক ঘণ্টা আগেই বিএনপির পক্ষ থেকে রহুল কবীর রিজভী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব হিসেবে মির্জা ফখুরল ইসলামের নাম ঘোষণা করেন।
বিএনপির জাতীয় কাউন্সিলের এগারো দিনে পর এই ঘোষণা দেয়া হল।
দীর্ঘদিন দলের ‘ভারপ্রাপ্ত মহাসচিব’ হিসেবে দায়িত্ব পালন করেছেন মিস্টার ইসলাম। অবশেষে তিনি ভারমুক্ত হলেও সেদিনই যেতে হল কারাগারে।











