বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, সেখানে ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৮৯৪ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত শনাক্ত ৫১ লাখ ২০ হাজারেরও বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত দেশ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৬৬ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
মহামারী শুরু হওয়ার পর থেকে শুধু এ দুটি দেশেই শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখের দুঃখজনক মাইলফলক পার হয়েছে।
টানা এক মাসেরও বেশি সময় ধরে ভারতে প্রতিদিনই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। টানা দুই সপ্তাহ ধরে প্রতিদিন এক হাজারেরও বেশি রোগীর মৃত্যু রেকর্ড হচ্ছে। দিন দিন মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
কোভিড-১৯ এ শেষ ২৪ ঘণ্টায় ১১৩২ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এ নিয়ে দেশটিতে করোনাভাইরাস ৮৩ হাজার ১৯৮ জনের প্রাণ কেড়ে নিল। ভারতে করোনাভাইরাসে মৃত্যু কেবল ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের চেয়েই কম।
১ লাখ ৯৬ হাজার ৮০২টি মৃত্যুর নিয়ে এ তালিকায়ও বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র আর ১ লাখ ৩৪ হাজার ১০৬টি মৃত্যু নিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে।
সূত্র, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












