আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২০ রানে জিতেছে পাকিস্তান।
শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক আলম খান।
নির্ধারিত ২০ ওভারের ৩ বল বাকি থাকতে ১১২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন আমিন উদ্দিন। এছাড়া ধ্রুপম পত্রনবীশ তীর্থ ২২, সুজাউল ইসলাম ১৬ ও অধিনায়ক আলম খান ১১ রান করেন। ১১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ফায়েজ আহমেদ।
জবাবে পাকিস্তান ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান করলে বৃষ্টি শুরু হয়। পরে আর খেলা চালানো সম্ভব না হওয়ায় পাকিস্তানকে ২০ রানে জয়ী ঘোষণা করা হয়।
বাংলাদেশ নিজেদের প্রথম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












