এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে দি-ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর এসিসটেন ম্যানেজার ও মাঠ সংগঠক মোঃ মুহিত বিরুদ্ধে প্রতারনার অভিযোগে ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছে এক ব্যবসায়ী।
উপজেলার সুজালপুর ইউনিয়নের কুমোরপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে র্গামেন্টস ব্যবসায়ী মোজাহার আলী এক লিখিত অভিযোগে জানান, দি-ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ঠাকুরগাঁও কর্মরত মোঃ মুহিত (মাঠ সংগঠক) ও সুকান্ত রায় (এসিসন্টেন ম্যানেজার) আমার স্ত্রী মুক্তা বেগম ও ছেলে মাফুজার হোসেনের কাছ থেকে সোনালী ব্যাংকের ৪টি, রূপালী ব্যাংকের ৩টি ও ডাচ-বাংলা ব্যাংকের ৭টিসহ মোট ১৪টি ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে ঋণ প্রদান করে। নিদিষ্ট সময়ে ঋণের টাকা পরিশোধ করেছি। আমি ২ বছর মেয়াদে ৩১অক্টোম্বর/১৩ইং থেকে প্রতিদিন ২শত টাকা হারে ১৭ নভেম্বর/১৫ইং ডিপিএ এর টাকা প্রদান করেছি। নিদিষ্ট মেয়াদ শেষে ডিপিএস এর টাকা উত্তোলন করতে চাইলে আমাকে পুনরায় ঋণ গ্রহন করতে বলেন। নুতন করে ঋণ গ্রহনে রাজী না হলে আমার ডিপিএস-এর জমাকৃত টাকা ফেরত দিবে না বলে জানিয়ে দেয়। কর্মকর্তাদ্বয় বিভিন্ন ব্যাংকের ফাঁকা চেকের স্বাক্ষরের বিপরিতে আমার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানী করার হুমকি দিয়েছে।
এব্যাপারে মোজাহার আলী বাদী হয়ে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৪০৬ ও ৪১৭ ধারায় দিনাজপুর জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২, বীরগঞ্জ মামলা দায়ের করেছেন।
দি-ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ ঠাকুরগাঁও শাখা ম্যানেজার মাহামুদুল আলম নিশ্চিত করে জানান, বীরগঞ্জ থানা পুলিশ পুলিশ ফোন করে জানিয়েছে। মোজাহারের কাছে প্রতিষ্ঠান ২লক্ষ ৭৫হাজার টাকা পাওনা আছে তিনি ১০টি কিস্তি না দিয়ে ঋণ খেলাপী বা দেউলিয়া হয়েছে। এ শাখায় ১হাজার গ্রহীতর বিপরিতে ২০কোটি ঋণ প্রদান করা হয়েছে এবং ঋণ আদায়ের জন্য ৩৫টি মামলা করে প্রতিষ্ঠানের টাকা আদায় করা হচ্ছে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












