জাকির সিকদার,আশুলিয়া (ঢাকা)স্টাফ রিপোর্টার : সাভারে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভার মডেল থানা পুলিশ সোমবার বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় নিজ বাড়ির কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। সে বিরুলিয়ার কাকাবর এলাকার আকবর মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, নিজ বাড়ির একটি কক্ষে আড়ার সঙ্গে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই দিন মজুরের পরিবারের দাবি তাকে কেউ হত্যা করে মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই আরশাদ বলেন, ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। বিষয়টি তদন্ত চলছে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












