বদরুল আলম চৌধুরী, বিশেষ প্রতিনিধি।। মৌলভীবাজার জেলার সবকয়টি পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের অবস্থানকে শক্তিশালী করতে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন।
শুক্রবার সকাল থেকে তিনি বিভিন্নস্থানে প্রচার-প্রচারণা কাজে অংশ নিয়েছেন। আজ শনিবারও তিনি আওয়ামীলীগের প্রার্থীদের পক্ষে তাদেরকে জয়ী করতে মাঠে থাকবেন।কুলাউড়া পৌরসভায় এবারের নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ছাড়াও আছেন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী থাকায় সেখানে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপি মনোনিত একক প্রার্থী দুইবারের নির্বাচিত মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ (ধানের শীষ)।
তাই কুলাউড়ায় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এ. কে. এম.শফি আহমদের বিজয় সুনিশ্চিত করতে মাঠে পুরোদমে কাজ করছেন জাকির।
এছাড়া জেলার মৌলভীবাজার,বড়লেখা ও কমলগঞ্জসহ তিনটি পৌরসভায়ও প্রচারনায়
অংশ নিবেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এই
নেতা। এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয়
নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন সাংবাদিকদের-কে বলেন, মৌলভীবাজার জেলার প্রতিটি পৌরসভায়
আওয়ামীলীগের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে
প্রচারণায় নেমেছি বিজয় নিয়ে ফিরবো বঙ্গবন্ধুর নৌকার জয় হবে আমি নিশ্চিত। মৌলভীবাজারে এসেই আমি প্রথমে কুলাউড়া ও বড়লেখা পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও সভায় যোগ দিয়েছি। আজ শনিবার মৌলভীবাজার পৌরভায় জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় যোগ দেওয়ার পর সময় পেলে কমলগঞ্জ পৌরসভায় যাওয়ার ইচ্ছা রয়েছে বলে জানান।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












