আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের একটি বাড়ি থেকে শতকোটির বাতিল রুপি উদ্ধার করেছে পুলিশ। গণমাধ্যমে এ উদ্ধারের খবর আসার আগেই পুলিশ কর্মকর্তারা কানপুরের ওই বাড়িতে থাকা রুপির মধ্যে ৯৭ কোটির গণনা শেষ করেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক অশোক ক্ষেত্রির মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে। ঘরের ভেতরে সাজিয়ে রাখা অর্থের সবই ৫০০ ও ১০০০ রুপির নোট; ২০১৬ সালে এক আচমকা ঘোষণায় যেগুলো বাতিল করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।
“এক ব্যক্তির কানপুরের বাড়িতে কোটি রুপির বাতিল নোট আছে খবর পেয়ে সেখানে অভিযান চালাই আমরা,” বলেন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা একে মিনা। রুপি গণনার কাজ তখনও চলছিল বলে জানিয়েছিলেন তিনি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












