সিলেট-প্রতিনিধি: বিলম্বে পৌঁছানোর কারণে ঢাকায় বাসচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে সিলেট শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এক জরুরি সভায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম আহমদ জানান, বুধবার সিলেট থেকে কোন বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না। ঢাকা থেকেও কোন বাস সিলেটে প্রবেশ করবে না। তবে অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, ঢাকা থেকে সিলেটগামী একটি বাস ১ ঘন্টা বিলম্বে কাউন্টারে আসায় রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে বাসচালককে পিটিয়ে হত্যা করে যাত্রীরা। শিবু চন্দ্র দেব নামের ওই চালকের বাড়ি সিলেটের গোয়াইনঘাটে। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












