বাংলাদেশ সফরের আগ মুহূর্তে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এজন্য সোমবার ঢাকায় আসছেন না অজিরা।
তবে বাংলাদেশের সঙ্গে সিরিজের সূচিতে এখনই কোনো পরিবর্তন আনছেন না তারা।
সোমবার বাংলাদেশের উদ্দেশে উড়াল দেয়ার কথা থাকলেও নিরাপত্তার খাতিরে এদিন আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
আগামী ৯ অক্টোবর বাংলাদেশের সঙ্গে দলটির প্রথম টেস্ট ম্যাচ খেলার কথা। বাংলাদেশের সঙ্গে দলটি দুটি টেস্ট ম্যাচ খেলবে। এই সিরিজে কোনো ওয়ান ডে ম্যাচ নেই।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শেষ মুহূর্তে প্রশ্ন তোলায় এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।
সফরের মাত্র দুই দিন আগে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদপ্তর (ডিএফএটি) বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ সফর নিয়ে নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়ান সরকার।
সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিকে ডিএফএটির এই প্রতিবেদনের কথা উল্লেখ করে একটি মেইল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এতে বলা হয়েছে, ২৮ তারিখে বাংলাদেশে এসে পৌঁছানো অনিশ্চিত। নিরাপত্তা সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি বোঝার জন্য আগামীকাল দুজন কর্মকর্তা বাংলাদেশে এসে পৌঁছাবেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান তাদের একজন। তাদের দেয়া নতুন প্রতিবেদন অনুসারে সফরের তারিখ নির্ধারণ করা হবে।
ডিএফএটি শুক্রবারে বিভিন্ন দেশে অস্ট্রেলিয়ান নাগরিকদের নিরাপত্তার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই রিপোর্টে অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নামও উঠে এসেছে।
এই রিপোর্টে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার কথাও তুলে ধরা হয়েছে। এমনকি সহিংসতার কারণে ‘ঢাকায় চলাচল অনিরাপদ’ এমন দাবিও করা হয়েছে এই প্রতিবেদনে।
তবে সিরিজ বাতিলের শংকা উড়িয়ে দিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান, আমরা মনে করি না বাংলাদেশে বর্তমানে এমন কোনো ঝুঁকি থাকতে পারে। সাম্প্রতিক সময়ে কোনো দেশের নাগরিকের জন্যই বাংলাদেশ ঝুঁকিপূর্ণ নয়।
সবকিছু ঠিক থাকলে বুধবারেই অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












