প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মরিশাসের সেভেন সেভেন কো লিমিটেড কোম্পানির অধীনে মোট ৫০ জন বাংলাদেশি কর্মী নেয়া হবে। সপ্তাহে কাজ করতে হবে ৪৫ ঘণ্টা।
পদের নাম: বেকারি অপারেটর
পদের সংখ্যা: ৩০
যোগ্যতা: এসএসসি পাস
বেতন: ২৬ হাজার টাকা (বাংলাদেশি টাকায়)
পদের নাম: পেস্ট্রি অপারেটর
পদের সংখ্যা: ২০
যোগ্যতা: এসএসসি পাস
বেতন: ২৫ হাজার টাকা (বাংলাদেশি টাকায়)
আগ্রহী প্রার্থীদের ১৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১০ মাস থাকতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বোয়েসেল এর ওয়েবসাইট (www.boesl.gov.bd) ভিজিট করতে পারেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












