ইতালীর রোমে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত ৬ টি টাকা পাঠানোর দোকান থেকে দেশে পাচারের উদ্দেশ্যে জমা করা ২০০ কোটি টাকা উদ্ধার করেছে দেশটির পুলিশ।
গত বৃহস্পতিবার ইতালীর জনপ্রিয় পত্রিকা রোমাটুডে তে প্রকাশিত এক খবর থেকে জানা যায়, রোমের বাঙালী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারার বাংলাটাউনে অবস্থিত ৬ টি বাংলাদেশি মালিকানাধীন মানি ট্রান্সফারের দোকান থেকে স্থানীয় মুদ্রায় প্রায় ২০ মিলিয়ন ইউরো উদ্ধার করা হয়েছে।
দেশটির অর্থমন্ত্রণালয়ের বিশেষ মিলিটারী পুলিশ ফোর্স “গুয়ার্দিয়া দি ফিনান্সা” এই টাকা উদ্ধার করে। টাকাগুলো অবৈধপথে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছিলো, এমন অভিযোগ এনে দোকান ৬ টির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত বছর থেকেই নানা কারণে এসব দোকানের উপরে নজরদারী করে আসছিলো দেশটির গোয়েন্দা বিভাগ। সম্প্রতি তাদের কিছু অনিয়মের প্রমাণ পেয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশে দোকানগুলোতে অভিযান চালিয়ে এই অর্থ উদ্ধার করেছে পুলিশ।
সূত্র, বাংলাটিভি
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












