আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বিভিন্ন দেশের সদস্যরা রয়েছেন। তারা ভিন্ন সংস্কৃতি এবং ভাষার হলেও তাদের সবার উদ্দেশ্য এক। সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় অবিরত কাজ করে যাচ্ছেন শান্তিরক্ষী মিশনের সদস্যরা।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নেয়া দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। দীর্ঘদিন ধরেই শান্তিরক্ষী মিশনের বিভিন্ন অপারেশনে বাংলাদেশের সদস্যরা অসীম সাহসিকতার সঙ্গে কাজ করছেন। ১৯৮৮ সাল থেকে বিশ্ব শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা। প্রায় ৩০ বছর ধরে বিশ্ব শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদান রাখায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘ।
৩০ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে আসছে। এই সব সাহসী নারী- পুরুষরা তাদের জীবন বাজি রেখে শান্তিরক্ষার জন্য যে কাজ করছে।
সংস্থাটি এক টুইট বার্তায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে লিখেছে, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৭ হাজার ২৫০ সেনা এবং পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করেছে। এই সাহসী শান্তিরক্ষী বাহিনী অন্যদের সাহায্য করতে নিজেদের পরিবার ছেড়ে এসেছেন।
২০১৭ সালে ৭ হাজার ২৪৬ সেনা ও পুলিশ কর্মকর্তা বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের ১০টি মিশনে মোতায়েন ছিল। বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছে। কেউ কেউ সুরক্ষার কাজে অংশ নিয়েছেন আবার কেউ সেবা মিশন বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাস্তা নির্মাণসহ বিভিন্ন কাজে অংশ নিয়েছেন।
হাইতিতে ২০১৫ সাল থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশি মহিলা পুলিশ ইউনিট দলের সদস্যরা জাতিসংঘের হয়ে কাজ করেছেন। এই দলটি মিনুসতাহ নামে পরিচিত। দলটি সফলতার সঙ্গেই তাদের মিশন শেষ করেছে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












