আ হ জুবেদঃ গত শুক্রবার কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ফাহাহিল ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব মৌসুমি জার্সি উন্মোচন করেছে।
কুয়েতের মুস্রেফ এলাকার এক রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খাঁন পলাশ।
ক্রিকেটার তারমিম আলমের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন,সহ-সভাপতি মনির হোসেন, ক্রিকেটার রাসেল, সুহেল, ইমন, মহসিন, আব্দুল্লাহ, জাকির, রুবেল, শিপু, লিটন, বিলাল সহ অনেকে।
এফ,এফ,সি,সি ক্লাবের নানা দিক নিয়ে বক্তব্য দেন, ক্লাবের ক্যাপ্টেন ফারুক, ভাইস ক্যাপ্টেন আহাদসহ আরো অনেকে।
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খাঁন পলাশ তার বক্তব্যে বলেন, প্রবাসে শত কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের প্রবাসী তরুণরা ভালো খেলাধুলা করছেন।
তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ” মুজিব বর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০” এর আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আসছে ১৮ই ডিসেম্বর।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












