এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ লায়ন্স ক্লাব অব ঢাকা প্রেসিডেন্সি ও লিও ক্লাব অব রেড রোজ এবং লিও ক্লাব অব ঢাকা প্রেসিডেন্সি এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষা উপকরন বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯.৩০ ঘটিকায় রাজধানীর ১৫ নং ধানমন্ডিস্থ প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রায় তিনশত ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহন করে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা গভর্ণর- লায়ন এ.এস. সালাহউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন- লায়ন হেলেন আক্তার নাসরিন, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার)- লায়ন মোঃ আশরাফ হোসেন খাঁন হীরা, লিও ক্লাব এ্যাডভাইজার- লায়ন ডাঃ সাইদুল রহমান শৈবাল।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, লায়ন এবং লিওরা প্রতিনিয়ত সমাজের দুঃস্থ ও দারিদ্রপিড়ীত মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যার্থে লায়ন এবং লিওরা সবসময় পাশে দাড়িয়েছে। আমাদের লিও সদস্যবৃন্দ লায়ন্স ক্লাবের সাথে যৈাথভাবে প্রতিদিন কোন না কোন এলাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, ডেন্টাল ক্যাম্প, শিক্ষা উপকরন বিতরন, বৃক্ষরোপন কর্মসূচী, চক্ষু পরীক্ষা ও সার্জিকেল আই ক্যাম্পের আয়োজন করছে এবং অন্ধত্ব নিবারনে লিওরা বিশেষ খ্যাতি অর্জন করেছে।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লিও ডিস্ট্রিক ভাইস প্রেসিডেন্ট- লিও মোঃ জাকির হোসেন, লিও মোহাম্মদ পারভেজ, লিও মোঃ আব্দুর রহিম রাজু, লিও ইয়াছিন হোসেন, লিও উত্তম কুমার ত্রিপুরা, লিও নাফিজ ইমরান, লিও মোঃ মহিউদ্দিন মাহি, লিও তৈয়বুর রহমান তুহিন, লিও মোঃ সদরুল আবেদিন ফয়সাল, লিও মনির হোসেন, লিও আতিকুর রহমান, লিও ছাইয়েদুল ইসলাম, লিও মোয়াজ্জেম হোসেন, লিও জাকিয়া এবং লিও আকাশ প্রমূখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












