কুয়েত প্রতিনিধিঃ কুয়েতে জালালাবাদ এসোসিয়েশন কুয়েত কমিটির সাবেক সভাপতি আব্দুল হাই মামুনের পিতা আলহাজ্ব আব্দুল খালেক’র মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুয়েত সিটির হিরারঞ্জ হোটেলে জালালাবাদ এসোসিয়েশন’র সাবেক নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন জয়নাল।
সাবেক যুগ্ম সম্পাদক আখলাকুজ্জামান মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত কমিটির সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য, প্রবাসী সংগঠক মো: আকবর হুসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ কুয়েতের আহবায়ক হাজ্বি জুবের আহমদ, সাবেক সহ-সভাপতি সুরুক মিয়া, প্রবাসী আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ নজরুল প্রমুখ।
বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, প্রবাসী ক্রীড়া সংগঠক তারমীম আলম, টেংরার বার্তা পোর্টালের সম্পাদক আলাল আহমদ, আব্দুল কাদের সহ আরো অনেকে।
বক্তারা, প্রয়াত আব্দুল খালেক’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শেষে মাওলানা কারী গিয়াস উদ্দিনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













