অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা বাড়ি তৈরীতে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। বাংলাদেশে বাড়ি বানাতে মোট খরচের ৫০ শতাংশ পর্যন্ত ব্যাংক থেকে এ ঋণ নেওয়া যাবে। রবিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। যা বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, বাড়ী বানানোর ক্ষেত্রে প্রবাসীরা ৫০ শতাংশ মূলধনের যোগান নিজেদের প্রেরিত রেমিট্যান্স অথবা তাদের বৈদেশিক উৎসে খোলা সঞ্চয়ী হিসাব থেকে দিতে পারবে। ঋণের গ্যারান্টি হিসেবে প্রবাসীর সঞ্চয়ী হিসাব, জমির দলিলপত্র বা তৃতীয়পক্ষের গ্যারান্টি জমা দিতে হবে। ঋণের কিস্তি নির্ধারণের ক্ষেত্রে প্রেরিত রেমিট্যান্স এবং বাড়ি ভাড়ার বিষয়টি বিবেচনা করতে হবে। এছাড়া অন্যকোন আয়ের উৎস থাকলেও সেটি বিবেচনা করবে ঋণদাতা ব্যাংক। এছাড়া ঋণের প্রদানের ক্ষেত্রে স্বাভাবিক সকল নিয়মকানুন যথাযথভাবে পরিপালন করতে হবে। এই সার্কুলার পাওয়ার পর প্রবাসীদের এ খাতে ঋণ দিতে একটি গাইডলাইন্স তৈরি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












