নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সফল সরকারের পাশাপাশি প্রবাসীরা দেশের উন্নয়ন ও বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসীরা দেশের গর্বিত সন্তান। তারা প্রবাসে থেকেও সবসময় দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করছেন । যা অত্যন্ত প্রশংসনীয় ও মহতি কাজ।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক ও অগ্রদৃষ্টি পোর্টলের সম্পাদক আ হ জুবেদ এসব কথা বলেন।
তিনি বলেন, যারা স্বার্থ ছাড়া দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক।
এদিকে আ হ জুবেদ একজন কুয়েত ফেরত সফল প্রবাসীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, নিঃস্বার্থভাবে প্রবাসীদের কল্যাণে কাজ করছেন দেশে কিংবা বিদেশে এমন মানুষের সংখ্যা খুবই নগন্য।
তিনি বলেন, প্রতিনিয়ত সমস্যাগ্রস্ত প্রবাসীদের খুঁজে বের করে তাদের সমস্যা সমাধানে যিনি নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন, যিনি প্রবাসীদের খোঁজখবর সবসময় রাখেন।
যিনি প্রবাসীদের মৃত্যুর আগে ও পরে তাদের প্রাপ্য “অর্থ” পাইয়ে দিতে সব ধরনের প্রক্রিয়া সহজতর করে দেন। তিনি আর কেউ নন, প্রবাসীদের এক অকৃত্রিম বন্ধু ওলিলা গ্রুপ ও ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড (WEWB), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর পরিচালক প্রকৌশলী ফখরুল ইসলাম ফারুক।
এক সময়কার সফল এ রেমিট্যান্স যোদ্ধা সম্পর্কে তিনি বলেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক নিহত প্রবাসীদের প্রাপ্য “অর্থ” পাইয়ে দিতে সুপারিশ করি প্রবাসীদের সেবক ফারুক ভাইকে।
চিরাচরিত “অনেক অনিয়ম” ছাড়াই উদার ও মহানুভব এ মানুষটি প্রবাসী পরিবার গুলোকে যথাযথ সহায়তা করেন একেবারেই নিঃস্বার্থভাবে।
আ হ জুবেদ অনেকটা আফসোস করে বলেন, আমাদের দেশে ফারুক ভাইদের বড়ই অভাব।
দোয়া ও অনেক অনেক শুভকামনা বাংলার এই সূর্যসন্তানের জন্য।

সাম্প্রতিক খবর:

শান্তির প্রার্থনা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর ক্ষণগণনা | 13th Bangladesh National Parliamentary Election

সন্তানকে অতিমাত্রায় শাষন করা অনুচিত- ডা. ফারহানা মোবিন

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

ফারওয়ানিয়ার 'জাবাল আল নুর': কঠোর পরিশ্রমে তারমিম-তামিমের কুয়েত জয়

ইবনে খালদুন থেকে আধুনিক সমাজ: উটের হিংসা পেরিয়ে 'মুরগির' উচ্চাকাঙ্ক্ষার অভাব?

কৃষিপ্রধান ও নদীমাতৃক বাংলাদেশে চিরন্তন দুটি ছবি

দাম্পত্য কলহ: রেগে ঘুমাতে যাওয়া কি সত্যিই ক্ষতিকর? পুরোনো ধারণায় বদল আনার সময় এসেছে

নেক নিয়ত,অজান্তেই পূর্ন হওয়া এক আমল












