Menu |||

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জন কেরির মধ্যকার টেলি আলাপ

অগ্রদৃষ্টি ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফানে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৃহস্পতিবার রাত ৯টা ৪ মিনিট থেকে ৯টা ২০ পর্যন্ত মোট ১৬ মিনিট তাদের মধ্যে কথা হয়। কুশল বিনিময়ের পর জন কেরি সম্প্রতি কলাবাগানে হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জন কেরি সম্প্রতি রাজধানীর কলাবাগানের হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে জুলহাজ মান্নানের হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘জুলহাজ ছিলেন আমাদের সহকর্মী।’ সূত্র বাসস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাবাগানের দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় তাকে ফোন করে উদ্বেগ প্রকাশ করার জন্য জন কেরিকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের আইন শৃঙ্খলরক্ষাকারী বাহিনী কঠোর পরিশ্রম করছে। কিছু ক্লু পাওয়া গেছে। আমরা আশা করি অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে পারবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমরা ঘৃণা করি। কলাবাগানে যে দু’জনকে হত্যা করা হয়েছে তাদের একজন আমার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর নিকটাত্মীয়।’

শেখ হাসিনা তখন নিজ পরিবারের হত্যাকাণ্ডের বিষয়টিও তুলে ধরেন জন কেরির কাছে। তিনি বলেন, ‘আমার পরিবারের সকল সদস্য হত্যাকাণ্ডের শিকার। আজ শেখ জামালের জন্মদিন। আমার এই ছোট্ট ভাইকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের সাথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর দুইজন হত্যাকারী এখনো যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়ে রয়েছে।’ তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে জন কেরির প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে কাউন্টার টেরোরিজম বিষয়ে আমাদের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই সহযোগিতার আওতায় ইতোপূর্বে এফবিআই বাংলাদেশে এসেছে। আমি আশা করি কাউন্টার টেরোরিজম বিষয়ক সহযোগিতার ক্ষেত্র অব্যাহত থাকবে। কোনো তথ্য পেলে তা শেয়ার করা হবে।’

তখন জন কেরি বলেন, ‘কাউন্টার টেরোরিজম সংক্রান্ত সহযোগিতা আরো এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়ালকে বাংলাদেশে পাঠানো হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৫ সালে যারা প্রকাশ্যে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারাই এই হত্যাকারীদের মদদ দিচ্ছে। হত্যাকারীরা হত্যার ক্ষেত্রে সফট-টার্গেট কৌশলে এগুচ্ছে। তারা ইমাম, পুরোহিত, পাদ্রিদের টার্গেট করছে। সবগুলোই ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড।’

প্রধানমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রে একই পরিবারের আট জনকে হত্যার ঘটনায়ও নিন্দা জানান। এছাড়াও ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি দম্পতির হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচারের জন্য জন কেরির প্রতি অনুরোধে জানান।

উল্লেখ্য, উইএসএইডের স্থানীয় কর্মকর্তা জুলহাজ মান্নান (৩৫) এবং তার বন্ধু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব তনয় (২৬) গত সোমবার কলাবাগানের একটি ফ্ল্যাটে নির্মমভাবে খুন হন। জুলহাজ মান্নান বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল অফিসারও ছিলেন।

ওইদিন বিকেল সোয়া ৫টায় সাতজনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এই হামলা চালায়। হামলায় একজন পুলিশ কর্মকর্তা ও ভবনের একজন নিরাপত্তা রক্ষীও আহত হন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

» কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার ‘গাড়ির বাজার

» সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

» ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

» ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

» কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

» গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

» কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জন কেরির মধ্যকার টেলি আলাপ

অগ্রদৃষ্টি ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফানে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৃহস্পতিবার রাত ৯টা ৪ মিনিট থেকে ৯টা ২০ পর্যন্ত মোট ১৬ মিনিট তাদের মধ্যে কথা হয়। কুশল বিনিময়ের পর জন কেরি সম্প্রতি কলাবাগানে হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জন কেরি সম্প্রতি রাজধানীর কলাবাগানের হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে জুলহাজ মান্নানের হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘জুলহাজ ছিলেন আমাদের সহকর্মী।’ সূত্র বাসস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাবাগানের দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় তাকে ফোন করে উদ্বেগ প্রকাশ করার জন্য জন কেরিকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের আইন শৃঙ্খলরক্ষাকারী বাহিনী কঠোর পরিশ্রম করছে। কিছু ক্লু পাওয়া গেছে। আমরা আশা করি অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে পারবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমরা ঘৃণা করি। কলাবাগানে যে দু’জনকে হত্যা করা হয়েছে তাদের একজন আমার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর নিকটাত্মীয়।’

শেখ হাসিনা তখন নিজ পরিবারের হত্যাকাণ্ডের বিষয়টিও তুলে ধরেন জন কেরির কাছে। তিনি বলেন, ‘আমার পরিবারের সকল সদস্য হত্যাকাণ্ডের শিকার। আজ শেখ জামালের জন্মদিন। আমার এই ছোট্ট ভাইকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের সাথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর দুইজন হত্যাকারী এখনো যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়ে রয়েছে।’ তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে জন কেরির প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে কাউন্টার টেরোরিজম বিষয়ে আমাদের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই সহযোগিতার আওতায় ইতোপূর্বে এফবিআই বাংলাদেশে এসেছে। আমি আশা করি কাউন্টার টেরোরিজম বিষয়ক সহযোগিতার ক্ষেত্র অব্যাহত থাকবে। কোনো তথ্য পেলে তা শেয়ার করা হবে।’

তখন জন কেরি বলেন, ‘কাউন্টার টেরোরিজম সংক্রান্ত সহযোগিতা আরো এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেসাই বিসওয়ালকে বাংলাদেশে পাঠানো হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৫ সালে যারা প্রকাশ্যে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারাই এই হত্যাকারীদের মদদ দিচ্ছে। হত্যাকারীরা হত্যার ক্ষেত্রে সফট-টার্গেট কৌশলে এগুচ্ছে। তারা ইমাম, পুরোহিত, পাদ্রিদের টার্গেট করছে। সবগুলোই ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড।’

প্রধানমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রে একই পরিবারের আট জনকে হত্যার ঘটনায়ও নিন্দা জানান। এছাড়াও ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি দম্পতির হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচারের জন্য জন কেরির প্রতি অনুরোধে জানান।

উল্লেখ্য, উইএসএইডের স্থানীয় কর্মকর্তা জুলহাজ মান্নান (৩৫) এবং তার বন্ধু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব তনয় (২৬) গত সোমবার কলাবাগানের একটি ফ্ল্যাটে নির্মমভাবে খুন হন। জুলহাজ মান্নান বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল অফিসারও ছিলেন।

ওইদিন বিকেল সোয়া ৫টায় সাতজনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এই হামলা চালায়। হামলায় একজন পুলিশ কর্মকর্তা ও ভবনের একজন নিরাপত্তা রক্ষীও আহত হন।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েত ও সৌদি আরব পর্যটনের সম্ভাবনা উন্মোচনে আগ্রহী

কুয়েত-সিলেট সরাসরি বিমান ফ্লাইটের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Fri, 11 Sep.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।